নিউজ ডেস্ক: মাদারীপুরে প্রথম শ্রেণির স্কুলছাত্রীকে (৭) ধর্ষণের অভিযোগে এক কিশোরকে (১৩) আটক করেছে পুলিশ।
সোমবার (০৮ এপ্রিল) রাতে শিবচর উপজেলার বাঁশকান্দি থেকে ওই কিশোরকে আটক করা হয়। পরে মঙ্গলবার (০৯ এপ্রিল) দুপুরে নাসিরকে মাদারীপুর আদালতে পাঠায় পুলিশ। আটক নাসিরের বাড়ি বরিশালের উজিরপুরে। সে তার বড়ভাই ইজিবাইক চালক হারুনের সাথে মাদারীপুরের শিবচর উপজেলায় বসবাস করতো।
শিবচর থানার ওসি (অপারেশন) মো. আনোয়ার হোসেন জানান, সোমবার দুপুরে গোসল করতে গিয়ে একা পেয়ে প্রথম শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণ করে কিশোর নাসির। শিশুটির চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে নাসির পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই মাদারীপুর সদর হাসপাতালে পাঠায় চিকিৎসক।
খবর পেয়ে অভিযুক্ত ওই কিশোরকে আটক করে পুলিশ।এ ঘটনায় শিবচর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন নির্যাতিতার পরিবার।
