Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে টাঙ্গাইলে ডিপ্লোমা মেডিকেলের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি: উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের ন্যায্য দাবি পূরনের লক্ষে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে সংবাদ সম্মেলন করেছেন টাঙ্গাইল বঙ্গবন্ধু ছাত্র পরিষদ সম্মিলিত ডিপ্লোমা মেডিকেল শাখা।
মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডেটোরিয়াম হল রুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে দেয়া লিখিত বক্তব্যে জানা যায়, জাতির জনক বঙ্গবন্ধু তার পঞ্চম বার্ষিকী (১৯৭৩-১৯৭৮) এর ১৫তম অধ্যায় (পৃষ্ঠা ৫২-২১) উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের উন্নয়নের স্বপ্ন দেখেছিলেন। ১৯৭১ সালের এই যুদ্ধ পীড়িত ও যুদ্ধহত নব্য স্বধীন বাংলাদেশের অবস্থা এতটাই দূর্বল হয়ে পরে যে অনেক গরিব মানুষের সামান্য মৌলিক অধিকার চিকিৎসা সেবা প্রদান ও সরকারের পক্ষে অসম্ভব হয়ে পরে। ঠিক তখনি সল্প সময়ে সেবার জন্য মৌলিক অধিকার চিকিৎসা সেবা বাধ্যতা মূলক করার জন্য বঙ্গবন্ধু তার প্রথম পঞ্চম বার্ষিকীতে ডিপ্লোমা চিকিৎসক পেশাটি অন্তরভূক্ত করেন।

১৯৭১ সাল থেকে স্বাধীনতার আজ অবদি প্রায় ৪৭ বছর পর্যন্ত জাতির জনকের স্বপ্ন পূরনের লক্ষে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসাররা (ডিপ্লোমা চিকিৎসক) গ্রাম গঞ্জে প্রান্তিক পর্যায়ে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে দক্ষতা ও মেধার পরিচয় দিয়ে মানুষের স্বাস্থ্য সেবা প্রদান করে যাচ্ছে কিন্তু অত্যান্ত পরিতাপের বিষয় গ্রাম গঞ্জের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করে যাওয়া এই ডিপ্লোমা চিকিৎসকদের ন্যায্য দাবি পূরন করা হচ্ছে না। স্বধীনতার পরে যে সকল সরকার রাষ্ট্রে পরিচালনা করেন কিত্তু কোন সরকার এই ডিপ্লোমা চিকিৎসকের নৈতিক অধিকারগুলো পূরনে কোন পদক্ষেপ গ্রহন করেননি। জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী বর্তমান সরকার প্রধান তার পিতা এই ডিপ্লোমা চিকিৎসাকদের সৃষ্টি করেছিলেন তাই তার প্রতি ডিপ্লোমা চিকিৎসকদের ন্যায্য অধিকার পূরনের দাবি করছি।

সংবাদ সম্মেলনে বক্তাদের ৫দফা দাবি সমূহ হচ্ছে ১। কমিউনিটি ক্লিনিক পদ সৃস্টি ও নিয়োগ। ২। চাকরি ক্ষেত্রে পদোন্নতি সহ দশম গ্রেড নিয়োগ। ৩। বঙ্গবন্ধু ১ম পঞ্চ বার্ষিকী অনুযায়ী উচ্চ শিক্ষা। ৪। স্বতন্ত্র ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড। ৫। ইন্টার্নিশীল ভাতা।

এই সকল দাবি সমূহ পুরনের লক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের জন্য তার কাছে আবেদন জানাচ্ছি ও তার দৃষ্টি আকর্ষন করছি। প্রধানমন্ত্রী অবশ্যই আমাদের সাক্ষাত দিয়ে আমাদের কথা আমলে নিয়ে ডিপ্লোমা চিকিৎসদের দাবি সমূহ পূরনে যথাযথ পদক্ষেপ নিবেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এ্যাসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ডাঃ সুলতান মাহমুদ, সাধারন সম্পাদক ডাঃ আমিনুল ইসলাম, বিডিএম টাঙ্গাইল শাখার অর্থ সম্পাদক ডাঃ কামরুল ইসলাম, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ সম্মিলিত ডিপ্লোমা মেডিকেল শাখার সভাপতি মো. মেহিদী হাসান, সাধারন সম্পাদক শুভ কুমার বিশ^াস প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version