Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

প্রধানমন্ত্রীর হাত থেকে বিপিএম পদক পেলেন টাঙ্গাইলের পুলিশ সুপার কায়সার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার সার্বিক আইনশৃঙ্খলা শান্তিপূর্ন থাকা, দক্ষতা ও পেশাদারিত্বের জন্য বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) সেবা পদক পেয়েছেন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম পদক তাকে পরিয়ে দেন।

এ সময় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম, ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব সৈয়দ নুরুল ইসলাম, বিপিএম (বার) পিপিএম মহোদয়, পুলিশ সদর দপ্তরের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এরআগে সরকার মোহাম্মদ কায়সারকে পদোন্নতি দেয়া হয়। পুলিশ সুপার থেকে অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত হোন তিনি। সরকার মোহাম্মদ কায়সার ২০২১ সালের ২৯ অক্টোবর টাঙ্গাইলে যোগদান করেন। তার পর থেকে তিনি টাঙ্গাইলে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version