Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

প্রবাসীর স্ত্রীকে হোটেল মোটেলে নিয়ে প্রলোভনে ধর্ষণ

হাবিবুর রহমান উপজেলার বিড়ালজুরী গ্রামের শাজাহান হাওলাদারের ছেলে ও উপজেলা সদরের দক্ষিণ বাজারের হাবিব টেলিকম নামের একটি মোবাইল দোকানের মলিক। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে বুধবার (২০জুলাই) বিকেলে হাবিবুর রহমানের নামে মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে।

মামলা সূত্রে জানা গেছে, গত ছয় বছর ধরে হাবিবুরের সঙ্গে প্রবাসীর স্ত্রীর পরকীয়া সম্পর্ক। এ সময় ওই যুবক তাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে হোটেল মোটেলে নিয়ে ধর্ষণ করে। সম্প্রতি তাকে বিয়ের জন্য চাপ দিলে হাবিবুর টালবাহানা শুরু করে। এতে ওই গৃহবধূ গত ১৫ জুলাই সন্ধ্যায় কাউখালী বাজারে তার দোকানে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান নেন। এ সময় হাবিব দোকানে না থাকায় স্থানীয়রা তাকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেন। পরে গৃহবধূ উপায়ান্তর না পেয়ে থানায় মামলা করেন।

এ ব্যাপারে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন জানান, নারী, শিশু নির্যাতন ও ধর্ষণ আইনে মামলা হয়েছে। আসামিকে গ্রেফতার করা হয়েছে।

পিরোজপুরে বিয়ের আশ্বাসে প্রবাসীর স্ত্রীকে ‘ধর্ষণ’

পিরোজপুরের কাউখালীতে বিয়ের আশ্বাসে এক প্রবাসীর স্ত্রীকে (২১) ধর্ষণের অভিযোগে মো. হাবিবুর রহমান (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version