Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে দলবেঁধে ধর্ষণ

ঝালকাঠির শহরে এক স্কুলছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে বাসা থেকে ডেকে নিয়ে রাতভর দলবেঁধে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পরপরই অভিযুক্ত তিন আসামিসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে শহরের বাসস্ট্যান্ড এলাকার খান বোডিংয়ে এ ঘটনা ঘটে।

অভিযোগ উল্লেখ করে পুলিশ জানায়, শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণি পড়ুয়া ওই স্কুলছাত্রীর সাথে রনি নামের এক যুবকের প্রেমের সম্পর্ক রয়েছে। সেই সূত্র ধরে তাদের পূর্ব পরিচিত রাব্বি নামের এক যুবক ওই ছাত্রীর মোবাইল ফোনে কল দিয়ে তাকে বাসা থেকে ডেকে এনে জোরপূর্বক মোটরবাইকে তুলে নেয়।

এরপর শহরের বাসস্ট্যান্ড এলাকার খান বোডিংয়ে নিয়ে ওই ছাত্রীকে পালাক্রমে রাতভর ধর্ষণ করে রাব্বি, রনি, নাছির ও খান বোডিংয়ের ম্যানেজার চাঁনমিয়া। পরের দিন সোমবার সকাল ১০টায় মেয়েটি বাসায় এসে তার মায়ের কাছে ঘটনা জানায়। পরে এ ঘটনায় ওই ছাত্রীর মা ঝালকাঠি সদর থানায় এসে অভিযোগ দায়ের করেন। এর পরপরই অভিযান চালিয়ে ১২ ঘন্টার মধ্যে আসামী রাব্বি, নাছির ও খান বোডিংয়ের ম্যানেজার চাঁনমিয়া এবং রনিকে গ্রেপ্তার করে পুলিশ।

ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে ১২ ঘণ্টার মধ্যে এ ঘটনায় অভিযুক্ত তিনজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version