Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

প্রেমের সন্দেহে স্বামীর বান্ধবীকে গণধর্ষণে করালেন স্ত্রী! ধর্ষণ করাতে অভিযুক্ত ভাড়া করেছিলেন পাঁচ জনকে

স্বামীর সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছে এক যুবতীর। এই সন্দেহে স্বামীর প্রেমিকাকে গণধর্ষণ করালেন স্ত্রী। গণধর্ষণের জন্য পাঁচ জন পুরুষকে ভাড়া করেছিলেন স্ত্রী। তাঁদের দিয়েই স্বামীর প্রেমিকার উপর অত্যাচার চালিয়েছেন স্ত্রী। তাও আবার নিজের বাড়িতে ডেকে। অভিযুক্ত স্ত্রী ও তাঁর স্বামী ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গিয়েছে। অত্যাচারিতা যুবতীও ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।

ঘটনার অভিযোগ দায়ের হতেই অভিযুক্ত মহিলাকে (স্ত্রী) গ্রেফতার করে পুলিশ। তার থেকেই পাঁচ অভিযুক্তের খোঁজ পায় পুলিশ। তাঁদেরকেও গ্রেফতার করা হয়েছে। হায়দরাবাদের গাচিবউলি এলাকায় ঘটেছে এই ঘটনা। ঘটনার নৃশংসতায় শিউরে উঠছেন এলাকাবাসী। এক জন মহিলা কী ভাবে অপর এক মহিলার উপর এ রকম অত্যাচার করতে পারেন তা ভেবেই আশ্চর্য হচ্ছেন সকলে।

রবিবার গাচিবউলি থানায় এ নিয়ে অভিযোগ জানান অত্যাচারিতা যুবতী। তার পরই অভিযুক্ত মহিলা ও ধর্ষণে অভিযুক্ত পাঁচ যুবককে গ্রেফতার করে পুলিশ। গণধর্ষণের অভিযোগ গ্রেফতার করা হয়েছে তাঁদের।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, আইএএস পরীক্ষার প্রস্তুতির জন্য একটি কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলেন অভিযুক্ত মহিলার স্বামী। সেখানেই যুবতীর সঙ্গে ওই মহিলার স্বামীর সম্পর্ক গড়ে ওঠে। ওই মহিলার বাড়িতেও যাতায়াত ছিল যুবতীর। এক সঙ্গে পড়াশোনার সূত্রেই তিনি সেখানে আসতেন বলে জানিয়েছেন পুলিশকে।

গাচিবউলর ইনস্পেক্টর সুরেশ বলেছেন, “২০২১ সালের অক্টোবর থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত একই বাড়িতে থাকতেন অভিযুক্ত মহিলা, তাঁর স্বামী ও নির্যাতিতা মহিলা। প্রথমে সব ভালভাবে চললেও পরে অভিযুক্ত স্ত্রীর সন্দেহ জন্মায় তাঁর স্বামীরপ সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে ওই যুবতীর।” এ নিয়ে অশান্তি হওয়ায় এই বাড়ি ছেড়েও দেন অত্যাচারিতা যুবতী। কিন্তু এখানেই শেষ হয়নি বিষয়টি।

ওই পুলিশ অফিসার বলেছেন, “গত ২৬ মে যুবতীকে ডেকে পাঠান অভিযুক্ত স্ত্রী। জরুরি কিছু কথা বলার জন্যই নির্যাতিতাকে বাড়িতে ডেকেছিলেন তিনি। নিজের বাবা-মার সঙ্গে অভিযুক্তের বাড়িতে আসেন যুবতী। একান্তে আলোচনা আছে বলে যুবতীর বাবা-মাকে বাড়িতে ঢুকতে দেননি অভিযুক্ত।

বাড়িতে ঢুকেই যুবতী বুঝতে পারে সেখানে আরও কয়েক জন রয়েছে। এর পরই পাঁচ যুবক তাঁর উপর অত্যাচার শুরু করে। অভিযুক্ত স্ত্রী এই পাঁচ যুবককে ভাড়া করেছিলেন যুবতীর উপর অত্যাচার চালানোর জন্য।“

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version