Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বউ এনে না দেওয়ায় বাবার সাথে অভিযান: চিরকুট লিখে ছেলের আত্মহত্যা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: কক্সবাজারের চকরিয়ায় মোহাম্মদ রানা (২১) নামের যুবক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার (৭ এপ্রিল) রাত ৯ টায় পৌরসভার ৬ নং ওয়ার্ডের মগবাজার মাষ্টার পাড়ায় এ ঘটনা ঘটে এবং ঘটনাস্থলে একটি চিরকুট পাওয়া যায়। তিনি ওই এলাকার নূর নবী সওদাগরের ছেলে।

জানা যায়, পৌরসভার খামারপাড়ায় প্রতিদিনের ন্যায় সন্ধ্যায় নিজ কক্ষে ঢুকে পড়েন। কিছুক্ষণ পর তাকে বাড়ীর অন্যান্য সদস্যরা ডাকাডাকি করেন। কিন্তু সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ঘরের ভেতর গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

চিরকুটে আত্মহত্যার ঘটনায় কাউকে দায়ী না করতে এবং তার আদরের ছোট ভাইটিকে সুনজরে দেখার জন্য বাবার প্রতি আকুতি জানিয়েছে লিখেছেন মোহাম্মদ রানা।

পরিবার ও প্রতিবেশি লোকজনের বরাত দিয়ে স্থানীয়রা জানান- বউ এনে দেয়ার জন্য তার বাবাকে অনেক বার বলেছে যুবক রানা। তাতে গুরুত্ব দেয়নি পিতা নূর নবী সওদাগর। বরং নিজের ব্যবসা প্রতিষ্ঠান চাউলের দোকানে সারাক্ষণ খাটাতো। এই যন্ত্রণা থেকে আত্মহত্যা করেছে বলে ধারণা করেছেন অনেকে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মুহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বৃহস্পতিবার কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে। পরিবারের সিদ্বান্তে পরবর্তী আইনী প্রদক্ষেপ নেওয়া হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version