Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলের আব্দুল খালেক নিহত

News Tangail

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ বগুড়ার শেরপুরে থেমে থাকা ট্রাকের পিছনে পিকআপের ধাক্কায় আব্দুল খালেক (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন।

রোববার (১৭ জানুয়ারি) সকাল ৭টায় ঢাকা-বগুড়া মহাসড়কে শেরপুর পৌর এলাকার কাঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল খালেক টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার লাউকল গ্রামের আবুল হোসেনের ছেলে।

জানাগেছে, পিকআপটি পঞ্চগড় থেকে কাঠ বোঝাই করে ঢাকার দিকে যাচ্ছিল। কাঠালতলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পূর্ব পাশে দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপের হেলপার খালেক নিহত হয়।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। পিকআপটি আটক করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version