Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বঙ্গবন্ধুর সম্মান অম্লানে ভূঞাপুরে প্রতিরোধ সমাবেশ

ফরমান শেখ: ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ এই প্রতিপাদ্যকে সামনে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মান অম্লান রাখার প্রত্যয়ে ও কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর অবমাননার প্রতিবাদে প্রতিরোধ সমাবেশ করেছে উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারিরা।
শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ প্রতিরোধ সমাবেশের আয়োজন করা হয়। এতে অংশ নেয় উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাসরীন পারভীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল হালিম এডভোকেট, সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহী উদ্দিন আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশিদুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা স্বপন চন্দ্র দেবনাথ, কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল প্রমুখসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version