Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বঙ্গবন্ধুসেতুতে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর উপরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৫জন আহত হয়েছে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ওসি কাজী আইয়ুবুর রহমান বলেন, বৃহস্পতিবার (১২মার্চ) ভোর সাড়ে পাঁচটার দিকে বঙ্গবন্ধু সেতুর ১৩ নম্বর পিলারের কাছে একটি পিকআপ পিছন থেকে অপর একটি ট্রাককে ধাক্কা দিলে পিকআাপের হেলপার নিহত হয়। এছাড়া ১৯ নম্বর পিলারের কাছে পরপর একাধিক বাস-ট্রাকের সংঘর্ষে অজ্ঞাত আরেকজনের মৃত্যু হয়। উভয় ঘটনায় ৫জন আহত হয়।

আহতদের সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার ফলে ভোর থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত সেতুতে টোল আদায় বন্ধ ছিল। পরে দুর্ঘটনা কবলিত পরিবহনগুলো সরিয়ে নেয়ার পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version