মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
Homeআমাদের টাঙ্গাইলবঙ্গবন্ধু জন্মেছিল বলে-----মুহাম্মদ লুৎফর রহমান

বঙ্গবন্ধু জন্মেছিল বলে—–মুহাম্মদ লুৎফর রহমান

বঙ্গবন্ধু জন্মেছিল বলে

———————-মুহাম্মদ লুৎফর রহমান

বঙ্গবন্ধু জন্মেছিল বলে

জন্মেছিল বাংলাদেশ,

জন্মেছিল কাঙ্ক্ষিত স্বাধীনতা

ছড়েছিল গৌরব রেশ।

বঙ্গবন্ধু জন্মেছিল বলে

জেগেছিল বীর জনতা

জেগেছিল সাহসী বীর বাঙালি

জেগেছিল স্ব-সাহসিকতা।

বঙ্গবন্ধু জন্মেছিল বলে

গর্বিত মুক্তির ছড়া,

প্রিয় বিশ্ববাসীর প্রিয় কন্ঠে

মুজিব ন্যায় কন্ঠ ভরা।

বঙ্গবন্ধু জন্মেছিল বলে

জেগেছে স্বদেশ সূর্য,শশি

প্রশান্তির স্বাধীন মহিমা জুড়ে

জেগেছে বাঙালির খুশি।

বঙ্গবন্ধু জন্মেছিল বলে

ফোঁটেছিল গর্বের ফুল

গর্বিত সৌরভে মিশে মিশে

সৌরভে ভরেছিল কূল।

বঙ্গবন্ধু জন্মেছিল বলে

হয়েছিল ঐক্যের জয় .

পেয়েছি বিশ্বসেরা বাংলা মাতা

বাংলা সুদিশা নির্ভয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular