Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বঙ্গবন্ধু সেতুতে পিকআপভ্যান উল্টে চালক নিহত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: উত্তরবঙ্গ ও পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর ওপরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপভ্যান উল্টে চালক বাপ্পী (২৬) নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ জুলাই) সকাল ৯টার দিকে সেতুর উত্তর লেনের ২৪ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। বাপ্পী টাঙ্গাইল সদর উপজেলার ইয়াসিনের ছেলে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী মাছভর্তি একটি পিকআপভ্যান বঙ্গবন্ধু সেতুর ২৪ নম্বর পিলারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ওই পিকআপভ্যান চালক।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version