Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বঙ্গবন্ধু সেতুর উপর ট্রাক উল্টে রেললাইনে কাঠের গুঁড়ি, ৩ ঘণ্টাপর ট্রেন যোগাযোগ শুরু

ছবি: নিউজ টাঙ্গাইল।

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর সিরাজগঞ্জের পশ্চিম পাড়ে সেতু ওপর কাঠ বোঝাই একটি ট্রাক উল্টে রেললাইনের কাঠের গুঁড়ি ছিটকে পড়ে ঢাকা-উত্তরবঙ্গের সাথে ৩ ঘণ্টা ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১০ টা ২০ মিনিটের দিকে সেতু পশ্চিম পাড়ের ২১ নং পিলারের কাছাকাছি এ ঘটনা ঘটে। রবিবার (২৫ সেপ্টেম্বর) সকালে এ বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার আব্দুল মান্নান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী কাঠের গুঁড়িবাহী একটি ট্রাক সেতুর ২১ নম্বর পিলারের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে কিছু কাঁঠের গুড়ি রেললাইনের ওপর ছিটকে পড়ে। ফলে ঢাকার সঙ্গে ট্রেন যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

রবিবার (২৫ সেপ্টেম্বর) সকালে এ বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার আব্দুল মান্নান জানান, রাত সাড়ে ১০ টায় একটি ট্রাক উল্টো রেললাইনের ওপর কাঠের গুঁড়ি পড়ে সেতু পূর্ব পাড়ে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন ৩ ঘণ্টা আটকে থাকে। পরে পুলিশ ও সেতু কর্তৃপক্ষের লোকজন কাঠ সরিয়ে নিয়ে রাত ১ টা ৩০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version