Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ডাকাতির প্রস্তুতি, খেললা পিস্তলসহ গ্রেফতার ২

ছবি: নিউজ টাঙ্গাইল।

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইল ডাকাতির প্রস্তুতিকালে তুষার আহমেদ (২৩) ও নাঈম (২০) নামে ডাকাত দলের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত তুষার আহমেদ উপজেলার হাবলা ইউনিয়নের বাঐখোলা গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে এবং নাঈম মটরা গ্রামের নুরুল ইসলামের ছেলে।

শুক্রবার রাতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার হাবলা ইউনিয়নের গুল্যা ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। শনিবার (১৯ নভেম্বর) দুপুরে বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার রাতে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে বাসাইলের গুল্যা এলাকায় ৪-৫ ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তুষার আহমেদ ও নাঈম নামে দুই ডাকাতকে গ্রেফতার করা হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি সদস্যরা পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি সিলভার রংয়ের ষ্টীলের তৈরি একটি পিস্তল (খেলনা পিস্তুল), একটি ধারালো ছুরি ও একটি কেচি উদ্ধার করা হয়। শনিবার দুপুরে এসআই মোহাম্মদ ওয়াজেদ আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version