নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে যাত্রীবাহী এক বাস চাপায় বৃদ্ধ স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। রবিবার (১৮ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর বাইবাস এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার ভুঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের মাছুহাটা গ্রামের সত্যেন্দ্র মোদক (৭০) ও তার স্ত্রী মিনতি রানী মোদক (৬০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বগুড়া থেকে বাসযোগে টাঙ্গাইল আসছিল। পথে আশোকপুর নেমে বাড়ি ফেরার জন্য মহাসড়ক পার হচ্ছিল। পথিমধ্যে একটি অজ্ঞাত যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। পরে তাদের মরদেহ এলেঙ্গা হাইওয়ে পুলিশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যান।
এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আহসান জানান, খবর পেয়ে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
