Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম হাসপাতালে ভর্তি

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে দলটির যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তিনি বলেন, গতকাল মঙ্গলবার পেটে ব্যথা শুরু হলে বঙ্গবীর কাদের সিদ্দিকীকে অধ্যাপক এম এস আরাফাতের তত্ত্বাবধানে বিএসএমএমইউয়ের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। সেখানে আলট্রাসনোগ্রাম করার পর তার গল-ব্লাডারে পাথর ধরা পড়ে।

বর্তমানে তিনি জেনারেল সার্জারি বিভাগের অধ্যাপক এ এইচ এম তৌহিদুল আলমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। আশু সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন বলে জানান ইকবাল সিদ্দিকী।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version