Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলের বন্ধুসেতুতে কাভার্ডভ্যান-মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহী নিহত

নিজস্ব প্রতিনিধি : বঙ্গবন্ধুসেতুতে কাভার্ডভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকাল ১১টার দিকে বঙ্গবন্ধুসেতু পূর্ব সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় মোটরসাইকেলে থাকা আরেকজন গুরুতর আহত হয়েছে। তবে হতাহতের পরিচয় পাওয়া যায়নি।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অফিসার ইনচার্জ কাজী আইয়ুবুর রহমান জানান, বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজায় টোল দিয়ে মোটরসাইকেলটি সেতু পাড় হওয়ার জন্য যাচ্ছিল।

এসময় মোটরসাইকেলটি সেতুর পূর্ব ভায়াডাক্টে প্রবেশের সময় একটি কাভার্ডভ্যানে সাথে থাক্কা লাগে। এতে অজ্ঞাত মোটরসাইকেলের আরোহী ঘটনাস্থলেই মারা যায়। এসময় সাথে থাকা আরেকজন গুরুতর আহত হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version