Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বনানী থানায় পরীমনি, নেয়া হচ্ছে আদালতে

বহুল আলোচিত নায়িকা পরীমনিকে বনানী থানায় হস্তান্তর করেছে র‍্যাব। তার সঙ্গে গ্রেপ্তার প্রযোজক নজরুল ইসলাম রাজ এবং তাদের দুই সহযোগীকেও সেখানে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে র‍্যাব সদরদপ্তর থেকে তাদের নিয়ে যাওয়া হয় বনানী থানায়। এর আগে তাদের গ্রেপ্তার দেখিয়ে সংবাদ সম্মেলন করেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মইন।

এ বিষয়ে বনানী থানার ওসি নূরে আজম মিয়া জানান, পরীমনি ও চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজকে থানায় নিয়ে এসেছেন র‍্যাব সদস্যরা। তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে র‍্যাব বাদী হয়ে মামলা করছে। মামলা শেষে তাদের আজই আদালতে পাঠানো হবে।

বুধবার অভিযানে পরীমনির বাসা থেকে আটক আশরাফুল ইসলাম দীপু ও রাজের বাসা থেকে আটক সবুজ আলীকেও থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

উল্লেখ্য, গেল বুধবার রাতে র‌্যাব অভিযান শেষে পরীমনিকে আটক করে। আটকের পর তাকে র‍্যাব সদরদফতরে নিয়ে যাওয়া হয়। রাতভর সেখানেই রেখে জিজ্ঞাসাবাদ করা হয় পরীমনিকে। বুধবার মধ্যরাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার সকাল থেকে আবারও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version