ক্রিকেট তারকার সঙ্গে বলিউড অভিনেত্রীর প্রেম কিংবা বিয়ের ঘটনা নতুন নয়। শর্মিলা ঠাকুর-মনসুর আলী খান পতৌদি, গীতা বর্ষা- হরভজন সিং, যুবরাজ সিং-হ্যাজেল কিচ, সঙ্গীতা বিজলানি- আজহার উদ্দিন থেকে শুরু করে সর্বশেষ গত বছরের শেষের দিকে দীর্ঘদিনের প্রেমপর্ব শেষে বিয়ের পিঁড়িতে বসেন বিরাট কোহলি- আনুশকা শর্মা।
এবার ২২ গজ এবং রুপোলি পর্দার আরো এক নতুন জুটিকে দেখা যেতে পারে। ঘটনাটা খুলেই বলা যাক তাহলে।
শোনা যাচ্ছে, বলিউড অভিনেত্রী নিমরাত কউরের সঙ্গে নাকি ‘ডেট’ করছেন ভারতীয় ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রী। শুধু তাই নয়, গত ২ বছর ধরে নাকি নিমরতের সঙ্গে সম্পর্কে জড়িয়ে রয়েছেন রবি শাস্ত্রী।
খবর অনুযায়ী, গত ২ বছর ধরে নিমরাতের সঙ্গে রবি শাস্ত্রীর সম্পর্ক থাকলেও, তারা বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি। কিন্তু এবার নিমরাতের সঙ্গে রবি শাস্ত্রীর সম্পর্কের খবর প্রকাশ্যে আসায় ইতিমধ্যেই জোর গুঞ্জন শুরু হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
