Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বাংলাদেশকে ৬০ লাখ ডোজ ভ্যাকসিন দিতে চায় চীন

অনলাইন থেকে: দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু যখন ঊর্ধ্বমুখী, এমন সময়ে চীনের ওষুধ-প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিনোফার্ম বাংলাদেশকে করোনাভাইরাসের ৬০ লাখ ডোজ ভ্যাকসিন দেওয়ার প্রস্তাব দিয়েছে। এরইমধ্যে সরকারকে এ সংক্রান্ত একটি প্রস্তাবও দিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশিদ আলম আজ শনিবার (১৭ এপ্রিল) গণমাধ্যমকে বলেন, ‘চীনের সিনোফার্ম ৬০ লাখ ডোজ টিকা আমাদের ডোনেট করবে বলেছে। আমরা কাগজপত্র প্রস্তুত করছি। পাশাপাশি দেশে অবস্থানরত তাদের নিজেদের লোকজনদের টিকা দিতে চায়, আমরা সে বিষয়টি অনুমোদন দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের এক্সটেনশন অব ইন্টারেস্ট তাদের জানিয়েছি। কখন টিকা দেবে, কীভাবে দেবে বাকি সব বিষয় তারা আমাদের জানাবে। আমরা আমাদের দিক থেকে যা যা প্রয়োজন তাদেরকে জানিয়ে দিয়েছি।’ খুরশিদ আলম বলেন, ‘চীনের টিকা ছাড়াও রাশিয়ার টিকা আনার বিষয়ে চেষ্টা করা হচ্ছে। রোববার (১৮ এপ্রিল) তাদের সঙ্গে আমাদের একটি মিটিং আছে। সেখানে বিস্তারিত কথা হবে।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version