Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বাংলাদেশি মেয়ের সঙ্গে প্রেম করছেন রাজ চক্রবর্তী

বেশ জমকালো আয়োজনে গত বছরের ১১ মে রাতে শুভশ্রী আর রাজ চক্রবর্তীর বিয়ের আয়োজন করা হয় পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বাওয়ালি রাজবাড়িতে। এর আগেই ৬ মার্চ কলকাতায় রাজের বাসায় তাদের আইনি বিয়ে সম্পন্ন হয়। বিয়ের বছর গড়িয়েছে। চুটিয়ে সংসার করছেন তারা।

বিয়ের পর নতুন ছবির কাজও করেছেন। শিগগিরই রাজ চক্রবর্তী পরিচালিত ও শুভশ্রী অভিনীত ‘পরিণীতা’ ছবিটি মুক্তি পাবে। এর আগেই শুভশ্রীকে এ কী জানালেন রাজ চক্রবর্তী? বাংলাদেশি এক মেয়ের সঙ্গে নাকি প্রেমে জড়িয়েছেন রাজ।

সম্প্রতি শুভশ্রীকে ফোন করে রাজ চক্রবর্তী জানান, লন্ডনে ‘শেষ থেকে শুরু’ ছবিটির শুটিং করতে গিয়ে বাংলাদেশের এক নারীর সঙ্গে আলাপ হয় তার। সেই নারী রাজকে ভীষণ ভালোবাসে। কোনও ভাবেই রাজকে ছাড়তে চাইছেন না সে। রাজেরও তাকে পছন্দ।

এমনকি বাংলাদেশের ওই নারীর সঙ্গে শুভশ্রীর কথাও বলিয়ে দিলেন রাজ। শুভশ্রীও ওই নারীকে জানিয়ে দিলেন, তিনি চাইলে রাজকে নিয়ে নিতে পারেন। রাজ তার ঘাড় থেকে নামলে সে বরং খুশিই হবে।

এতসব ঘটনা ঘটেছে একটি রেডিওর অনুষ্ঠানে ‘রেড এফএম’-এর ‘রেড মুর্গা অফ দ্যা ডে’ শোতে সম্প্রতি নিজের আগামী ছবি ‘পরিণীতা’র প্রচারণার গিয়েছিলেন রাজ চক্রবর্তী। জানা গেলো এই অনুষ্ঠান থেকে শোয়ের দুই আর জে-র সঙ্গে মিলে শুভশ্রীকে ‘মুরগী’ বানানোর চেষ্টা করেছেন রাজ। না, শুভশ্রীকে মুরগী বানানো সম্ভব হয়নি।

উল্লেখ্য, আগামী ৬ সেপ্টেম্বর মুক্তি পাবে রাজের ছবি ‘পরিণীতা’। যেখানে শুভশ্রীর বিপরীতে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version