Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বাংলাদেশের সিনেমার অন্যতম আদর্শ তারকা দম্পতি নাইম শাবনাজ

বিনোদন ডেস্কঃ বাংলাদেশের সিনেমার অন্যতম আদর্শ তারকা দম্পতি নাইম শাবনাজ। যাদেরকে এখনাে সিনেমার পর্দায় দেখার জন্য প্রতিনিয়ত দর্শক আগ্রহ প্রকাশ করেন। জীবন চলার পথে কখনাে কোথাও নাইম শাবনাজ দর্শকের মুখােমুখি হলে দর্শকের অনুরােধ থাকে তারা যেন আবারাে সিনেমায় ফিরেন। দর্শকের এই অকৃত্রিম ভালােবাসার মাঝে নিজেদেরকে প্রতিনিয়তই নতুন করে আবিষ্কার করেন নাইম শাবনাজ।

কিন্তু নাইম শাবনাজ জানান আপাতত সিনেমায় ফেরার কোনই পরিকল্পনা নেই দুজনের। দুজনই এখন বর্তমান জীবন নিয়ে ব্যস্ত রয়েছেন। দু’জনই তাদের দুই সন্তান নামিরা ও মাহাদিয়ার জীবন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। কারণ দুজনই দেশের বাইরে অর্থাৎ কানাডায় পড়ছেন। নামিরা পড়ছেন ইয়র্ক ইউনিভার্সিটিতে, এনভাৱােমেন্টাল ম্যানেজম্যান্ট-এ তৃতীয় বর্ষে এবং মাহাদিয়া পড়ছেন । ইউনিভার্সিটিরই আওতাধীন স্কুলিক স্কুল অব বিজনেজ ডিপার্টম্যান্টে বিবিএ-তে প্রথম বর্ষে।

নাইম শাবনাজ তাদের বিবাহিত জীবনের ২৭ বছর অতিবাহিত করছেন। ১৯৯৪ সাল পর্যন্ত নাইম শাবনাজ অভিনীত ‘চাঁদনী’, ‘সােনিয়া’, ‘দিল’, ‘বিষের বাঁশি’, চোখে চোখে’, অনুতপ্ত’, ‘লাভ’ সিমােগুলাে দর্শকের কাছে বেশ দর্শকপ্রিয়তা পায়। এই সিনেমাগুলাে ছিলাে তখন দর্শকের কাছে ভীষণ প্রিয় সিনেমা আর জুটি হিসেবে নাইম শাবনাজও ছিলেন দর্শকের কাছে ভীষণ প্রিয় জুটি।

১৯৯৪ সালের ৩০ জানুয়ারি নাইমের বাবা খাজা মুরাদ ইন্তেকাল করায় মানসিকভাবে ভীষণ ভেঙ্গে পড়েন নাইম। ১৯৯৪ সালেরই ৫ অক্টোবর শাবনাজকে বিয়ে করেন নাইম। মূলত শফিউল আজম পরিচালিত ‘বিষের বাঁশি সিনেমায় অভিনয় করতে গিয়েই নাইম ও শাবনাজের প্রেমের সম্পর্কের গভীরতা বাড়ে।

এই প্রসঙ্গে নাইম বলেন, “এই সিনেমাতে শাবনাজের চরিত্রের নাম ছিলাে। ময়না। সেই তখন থেকে আজ অবধি তাকে আমি ময়না বলেই ডাকি। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালাে আছি। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া । তিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালাে রেখেছেন। আমাদের দুই সন্তান দুই মেয়ে নামিরা ও মাহাদিয়াকে আল্লাহ ভালাে রেখেছেন। সবার কাছে আমরা দোয়া প্রার্থী, আল্লাহ যেন বাকী জীবন সুস্থভাবে বেঁচে থাকার তৌফিক দান করেন।

বিবাহিত জীবন এবং চলচ্চিত্র জীবন প্রসঙ্গে শাবনাজ বলেন, “আল্লাহর অশেষ রহমত যে নাইমের মতাে পরিপূর্ণ একজন মানুষকে আমি জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। আমার সুখে দুঃখে যেমননাইম সবসময় পাশে থেকেছে, আমিও তার । সুখে দু:খে পাশে থেকেছি। আমরা সুন্দর একটি জীবন গড়েছি, সুখী একটি পরিবার গড়েছি।

আল্লাহর অশেষ রহমতে আমরা দুজন দুটি গর্বিত সন্তানের বাবা মা। গর্বিত সন্তান বলছি একারণেই যে নামিরা এবং মাহাদিয়া নিজেদের যােগ্য দিয়ে, নিজেদের মেধার স্বাক্ষর রেখেই দেশের বাইরে পড়াশুনা করছে। আলহামদুলিল্লাহ। ওদেরকে ঘিরেই আমাদের যতাে স্বপ্ন এখন। ওদের জন্যই সবার কাছে দোয়া চাই। নাইম শাবনাজ জানান আপাতত অভিনয়ে ফেরার কোনই পরিকল্পনা নেই তাদের। ১৯৯১ সালের ৪ অক্টোবর নাইম শাবনাজ অভিনীত প্রথম সিনেমা এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ মুক্তি পায়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version