Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

করোনা সংক্রমণের মধ্যেই বন্যা পরিস্থিতির অবনতি

আজ সকালে এক বিজ্ঞপ্তিতে সরকারী এ সংস্থাটি জানিয়েছে,গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে,যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

তবে, ব্রক্ষ্মপুত্র-যমুনা নদ নদীসমূহের পানি সমতল স্থিতিশীল আছে,যা,আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ফলে  আগামী ২৪ ঘন্টায় কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর ও সিরাজগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। এ ছাড়া, সুরমা ব্যতীত আপার মেঘনা অববাহিকার প্রধান নদ নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে। আগামী ৭২ ঘন্টা পর্যন্ত এ অববাহিকার প্রধান নদীর পানি  হ্রাস অব্যাহত থাকতে পারে।

এদিকে গত ২৪ ঘন্টায় সারাদেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে ছাতক ২৬৬ মিলিমিটার,সিলেট ১৪০ মিলিমিটার,লাল্লাখাল ১১৮ মিলিমিটার,ডালিয় ১১১ মিলিমিটার,সুনামগঞ্জ ১০৬ মিলিমিটার,কানাইঘাট ১০৫ মিলিমিটার,শেরপুর ও সিলেট ১০৫ মিলিমিটার এবং জাফলং ৮৩ মিলিমিটার।

টাঙ্গাইলে পানি বাড়ছে

বৃষ্টি ও উজানের ঢলে টাঙ্গাইলের সবকটি নদীর পানি বাড়ছে। যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় টাঙ্গাইলের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ধলেশ্বরীসহ জেলার সব অভ্যন্তরীণ নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। পানি উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে, ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনার তীর উপচে লোকালয়ে পানি প্রবেশ করায় নতুন নতুন এলাকায় বন্যাকবলিত হচ্ছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version