বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
Homeজাতীয়বাংলাদেশে শনাক্ত তিন করোনা রোগীর অবস্থা স্থিতিশীল

বাংলাদেশে শনাক্ত তিন করোনা রোগীর অবস্থা স্থিতিশীল

বাংলাদেশে প্রথমবারের মতো শনাক্ত হওয়া তিন করোনা রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

রোববার (০৮ মার্চ) দুপুরে আইইডিসিআরের নিয়মিত ব্রিফিংয়ে ইনস্টিটিউটের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান। তিনি জানান, গতকাল (শনিবার) তাদের শরীরে করোনা ধরা পড়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আক্রান্তদের মধ্যে দুইজন ইতালি ফেরত প্রবাসী। অপরজন ওই প্রবাসীদের মধ্যে একজনের পরিবারের সদস্য।

আইইডিসিআর জানিয়েছে, আক্রান্ত তিনজন রোগীর অবস্থায়ই স্থিতিশীল। তারা ভালো আছেন। তবে আইসোলেশনে থাকবেন।

আক্রান্তদের মধ্যে একজন নারী এবং দুজন পুরুষ বলেও জানিয়েছে আইইডিসিআর।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular