Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বাংলাদেশ দলে যারা খেলে সবাই যোগ্যতা সম্পন্ন : শাহরিয়ার নাফিস

News Tangail

শাহরিয়ার নাফিস অনেকেই হয়ত নামটি ভূলে গেছেন সময়ের জন্যেই। বহুদিন হয় বাংলাদেশের এ তারকা মাঠের বাইরে আছেন। ক্যারিয়ারের শুরুতে দুর্দান্ত পারফর্ম করে বিসিবির বর্ষসেরা ক্রিকেটার এখন নেই আর দলে।

সম্প্রতি শাহরিয়ান্স নামে শাহরিয়ার নাফিস ফ্যান্স ক্লাবের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এ তারকা। সেখানেই তিনি কথা বলেন তাকে নিয়ে।

নাফিস বলেন, ,‘বাংলাদেশের খেলাধুলার সবচেয়ে বড় অর্জন হচ্ছে ক্রিকেটে। ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের কাছে অনেক পরিচিতি লাভ করেছে। আমি সৌভাগ্যবান যে আমি বাংলাদেশ দলের অংশ হয়ে খেলতে পেরেছি।

আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমাকে এখনো মনে রেখেছেন, এখনো ভালবাসেন। আমার হয়ত অনেক অর্জন আছে আমারও মনে নেই কিন্তু আপনারা মনে রেখেছেন।’

সকল ক্রিকেটারদের সম্মান করার বিষয়ে নাফিস বলেন,‘বাংলাদেশ দলে যারা খেলে তারা অনেই কষ্ট করে এখানে আসে, তারা সবাই যোগ্যতা সম্পন্ন। আমি আশা করি সবাই তাদের সম্মান করবেন।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version