Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বাংলাদেশ পৌরকর্মচারী ফেডারেশনের সভাপতি মিজানুর রহমান, সম্পাদক হুমায়ুন কবির 

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ পৌরকর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটি আয়োজিত কাউন্সিল সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ম্যাব এর নির্বাহী সভাপতি ও সাভার পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ আবদুল গনি।

এ কে এম নুরুজ্জামানের সভাপতিত্বে হুমায়ুন কবিরের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন-শামীম আহমেদ বাবু, এনামুল হক, আব্দুর রব, সাবেরা মুন্নী, রফিকুল ইসলাম প্রমুখ।

উপস্থিত সকলের সমর্থনে সভাপতি নির্বাচিত হন মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক নির্বাচিত হন হুমায়ুন কবির, কার্যকরী সভাপতি নির্বাচিত হন সাবেরা সুলতানা মুন্নী। ঢাকা আইডিইবি হল রুমে শনিবার ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version