Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারি পরিষদের টাঙ্গাইল জেলা সম্মেলন অনুষ্ঠিত

সজল আহমেদ: বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারি পরিষদের টাঙ্গাইল জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয় হল রুমে টাঙ্গাইল জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনের সভায় ‘প্রশাসনিক কর্মকর্তা’ পদবি ও বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নিত করার দাবি জানিয়েছেন এমপিওভুক্ত তৃতীয় শ্রেণির কর্মচারীরা।সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয় হল রুমে জনাব মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি জনাব জামিলুর রহমান মিরন, মেয়র টাঙ্গাইল পৌরসভা, উদ্বোধক জনাব মো. শামিম আল মামুন, সভাপতি বাংলাদেশ শিক্ষক সমিতি, টাঙ্গাইল জেলা, বিশেষ অতিথি জনাব মো. মীর মনিরুজ্জামান সাধারণ সম্পাদক, বাংলাদেশ শিক্ষক সমিতি, টাঙ্গাইল জেলা, জনাব মো. আব্দুলাহ আল মামুন সভাপতি বাংলাদেশ শিক্ষক সমিতি, টাঙ্গাইল সদর উপজেলা শাখা, কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান (আদনান হাবিব) সহ টাঙ্গাইল জেলা স্কুল-কলেজের তৃতীয় শ্রেণির কর্মচারীরা উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল জেলা সম্মেলন সভায় সর্বসম্মতিক্রমে জনাব মো. জাহাঙ্গীর আলম কমিটির সভাপতি, বাবু রাজন দাসকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি প্রনয়ণ করা হয়।

টাঙ্গাইল জেলার পৌর মেয়র জনাব জামিলুর রহমান মিরন অডিও বার্তার মাধ্যমে সম্মেলনে যুক্ত হয়ে বলেন, প্রশাসনিক কর্মকর্তা’ পদবি পরিবর্তনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত তৃতীয় শ্রেণির কর্মচারীদের প্রস্তাবিত দাবি যৌক্তিক । এখন কর্মচারীদের ঐক্যবদ্ধ হয়ে এবং দাবি আদায়ে সোচ্চার হতে হবে।

উলেখ্য, এমপিওভুক্ত তৃতীয় শ্রেণির কর্মচারীদের দাবি-দাওয়া আদায়ের ২০২০ খ্রিষ্টাব্দে সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এখন কর্মচারীদের ঐক্যবদ্ধ করতে এবং দাবি আদায়ে সোচ্চার হতে জেলা কমিটি গঠন করা হলো। তৃতীয় শ্রেণি কর্মচারীদের মূল দাবি হলো পদবী পরির্তন করে প্রশাসনিক কর্মকর্তা করা এবং বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version