Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বাংলাদেশ রাতে ওয়ানডে মিশনে মাঠে নামছে

News Tangail

টেস্ট সিরিজে ব্যর্থতার পর ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। আর এমন প্রত্যয় নিয়ে আজ রাতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে মাশরাফি বিন মর্তুজার দল। গায়ানায় ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। টেস্ট সিরিজে স্বাগতিকদের কাছে হেরে বিপর্যস্ত বাংলাদেশ শিবির। দুই টেস্টের একটিতেও কোনো রকম প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ। শ্যানন গ্যাব্রিয়েল ও জেসন হোল্ডারের বোলিং তোপের কাছে বলতে গেলে খুব অসহায় ছিল টাইগাররা ব্যাটম্যানরা। তবুও আজ ঘুরে দাঁড়ানোর জন্য মরিয়া টাইগাররা। কেননা ওয়ানডে বাংলাদেশের সবচেয়ে স্বাচ্ছন্দ্যের ফরম্যাট। আর এই ওয়ানডেই বাংলাদেশের অনেক সাফল্যর ইতিহাস বহনকরে।

সফরের শুরুর ধাক্কায় পরও আশার পালে হাওয়া যোগায় প্রস্তুতি ম্যাচের ফলাফল। টেস্ট ভরাডুবির পর রানে ফিরেছেন লিটন-মুশফিকরা। টেস্টে নিষ্প্রভ থাকা পেসার রুবেল নিয়েছিলেন তিন উইকেট। মাত্র ১৪ রান দিয়ে চারটি উইকেট পেয়েছেন মোসাদ্দেকও। এদের ফর্মে ফেরার আভাস হয়তো উজ্জীবিত করতে পারে পুরো দলকে।

তবে র‌্যাংকিংয়ের দিকে তাকালে আবার স্বস্তিও মিলতে পারে বাংলাদেশের। কারণ যেখানে র‌্যাংকিংয়ের সাতে রয়েছে বাংলাদেশ। যেখানে ওয়েস্ট ইন্ডিজের অবস্থান নয়ে। তবে ঘরের মাঠে অনেক শক্তিশালী ক্যারিবিয়ানরা সেটাও মাথায় রাখতে হবে তামিম-সাকিবদের।

সবকিছু মিলিয়ে হতাশা আর অনেক চাপ নিয়েই আজ স্বাগতিকদের মোকাবিলা করবে বাংলাদেশ। টানা পরাজয়ের পর বাংলাদেশ শিবিরকে জয়ে ফেরানোটাই এখন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বড় চ্যালেঞ্জ। তবে অধিনায়কের চ্যালেঞ্জ সফল করতে হলে অবশ্যই দায়িত্ব নিতে হবে দলের সিনিয়র ক্রিকেটারদের।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version