মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
Homeদেশের খবরবাবার জন্য পাত্রী চেয়ে ছেলের ফেসবুক পোস্ট

বাবার জন্য পাত্রী চেয়ে ছেলের ফেসবুক পোস্ট

  • অনলাইন থেকে: নওগাঁর সাপাহার উপজেলায় মনিরুল ইসলাম নামে এক ছেলে তার বাবার জন্য পাত্রী চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

সোমবার (১৫ আগস্ট) দুপুরের দিকে মনিরুল তার নিজস্ব ফেসবুকে বাবার ছবি দিয়ে স্ট্যাটাস দেন।

সেখানে তিনি উল্লেখ করেন, আমার মা ২০২১ সালের ২৭ নভেম্বর স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। সেই থেকে আমার বাবা একাকীত্বভাবে জীবনযাপন করছেন। তিনি হাই প্রেশারের রোগী। বয়স ৪৮ বছর।

মনিরুল ইসলাম বলেন, আমরা বর্তমানে সাপাহার উপজেলার মাস্টারপাড়া এলাকায় বসবাস করছি। আমার বাবা ইসলামপুর দাখিল মাদরাসার সহকারী মৌলভী হিসেবে কর্মরত। আর হয়তো দুই থেকে তিন বছরের মধ্যে রিটায়ার্ড করবেন। এমতাবস্থায় তার সেবা যত্ন করার জন্য অবশ্যই একজন কাছের মানুষের দরকার।

তিনি আরও বলেন, সে জন্য আমি আমার বাবার জন্য পাত্রী খুঁজছি। আর্থিক অবস্থা না থাকলেও চলবে। বয়স ৩৮ থেকে ৪০ বছর হলে ভালো হয়। যাতে করে বাবার সেবাসহ সাংসারিক কাজকর্মে সহযোগিতা করতে পারেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular