Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বাসাইলে আওয়ামীলীগের দুই গ্রুপের পৃথকভাবে জেল হত্যা দিবস পালন

News Tangail

নিউজ টাঙ্গাইল ডেস্ক:টাঙ্গাইলের বাসাইলে আওয়ামীলীগের দুই গ্রুপ পৃথকভাবে নানা কর্মসূচির মধ্য দিয়ে জেল হত্যা দিবস পালন করেছে।

বুধবার (৩ নভেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত শোক র‌্যালি ও বাসাইল বাসষ্ট্যান্ড চত্তরে আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামছুল আলম মাস্টারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম,পৌরসভার মেয়র বীর মুক্তিযুদ্ধা আব্দুর রহিম আহমেদ, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনিছুর রহমান,

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি একে আজাদ খানশুরসহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

এর আগে সকালে হাজী মতিয়ার রহমান গাউজের নেতৃত্বে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে আয়োজিত শোক র‌্যালি, দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভপতি মো. রতন মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক আবু হানিফ মিয়া, বাসাইল ডিগ্রী কলেজের সাবেক ভিপি জাহিদুর রহমান রুনু, উপজেলা যুবলীগের আহবায়ক মশিউর রহমান খান বিদুৎ, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেনসহ প্রমুখ।

উভয় সভায় বক্তারা বলেন বঙ্গবন্ধুকে হত্যার পর জাতিকে পুরোপুরি নেতৃত্বশূন্য করতে ১৯৭৫ এর ৩ নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা বঙ্গবন্ধুর রাজনৈতিক সহচর, বঙ্গবন্ধুর অবর্তমানে যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলে সেই জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচএম কামরুজ্জামানকে নৃশংসভাবে হত্যা করা হয়। কারাগারের নিরাপদ আশ্রয়ে থাকা অবস্থায় এমন জঘন্য, নৃশংস ও বর্বরোচিত হত্যাকান্ড পৃথিবীর ইতিহাসে বিরল।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version