শরীফুজ্জামান, বাসাইল: ঈদুল ফিতর উপলক্ষে টাঙ্গাইলের বাসাইলে গরিব-অসহায় দুস্থদের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে উপজেলার আদাজান সমাজ কল্যাণ ফাউন্ডেশন।
বুধবার (২৭ এপ্রিল) সকাল থেকে আদাজান সহ পাশ্ববর্তী গ্রামের শতাধিক গরীব-অসহায়, নিম্ন মধ্যবিত্ত ও দুস্থদের বাড়ি বাড়ি গিয়ে চাল, চিনি, সেমাই, সাবান ও নগদ অর্থ পৌছে দিয়েছেন আদাজান কল্যাণ ফাউন্ডেশনের সদস্যরা।
ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- আদাজান কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলী, সকল সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আদাজান কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি জাকির হোসেন জানান, মানব সেবাই আমাদের মূল লক্ষ্য। আদাজান গ্রামের প্রবাসী, উপদেষ্টা ও সকল সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় গরীব, অসহায়, দুস্থ মানুষের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। আশা রাখি, ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
