Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বাসাইলে আ.লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইলে উপজেলা আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ মে) বাসাইল সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজে ইফতার মাহফিলটি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউজ গ্রুপ আয়োজন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাধারণ সম্পাদক গ্রুপের উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ওয়ারেজ আলী মিয়া নান্নু।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউজ, বাসাইল পৌরসভার মেয়র আব্দুর রহিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদ হোসেন আল মাজিদী শীষ মিয়া, আওয়ামী লীগ নেতা সরকার মোহাম্মদ আরিফুজ্জামান ফারুক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম আজাদ খানশুর, ছাত্তার জমাদার, বাসাইল সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল ছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

প্রসঙ্গত, বাসাইলে উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুইটি গ্রুপের সৃষ্টি হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version