Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বাসাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

News Tangail

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে বাসাইলে অভিযান চালিয়ে রমিউল হাসান মকিম (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে ১১৩ পিস ইয়াবাসহ আটক করেছে র‌্যাব।

বৃহস্প্রতিবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার নাহালী লৌহজং উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসামী ওই এলাকার মৃত সাখাওয়াত হোসেনের ছেলে।

র‌্যাব-১২, সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযানে আটককৃত আসামীর কাছ থেকে ১১৩পিস ইয়াবা, ২টি মোবাইল ফোন ও ১টি সিম কার্ড উদ্ধার করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version