শরীফুজ্জামান, বাসাইল: পবিত্র মাহে রমজান উপলক্ষে টাঙ্গাইলের বাসাইল গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৬ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় বাসাইল গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসএসএসি ২০১৬ ব্যাচের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতারের সময় উপস্থিত ছিলেন- বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও চ্যানেল আইয়ের টাঙ্গাইল প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ, বাসাইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি রুবেল মিয়া, বাসাইল মনি ক্লিনিকের পরিচালক সাইদুর রহমান দিপু, সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের শিক্ষক শরীফুজ্জামান প্রমূখ।
২০১৬ ব্যাচের আল আমিন মাহমুদ, আফ্রিদি খান, খন্দকার সান, খন্দকার তানজিদ, নাজমুল, হৃদয়, শাওন, সাব্বির সহ সকল সদস্যরা ইফতার মাহফিলে অংশ গ্রহন করেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
