বুধবার, জুন ১৭, ২০২৬
Homeআমাদের টাঙ্গাইলবাসাইলে জোবেদা রুবেয়া মহিলা কলেজে বিদায় ও দোয়া মাহফিল

বাসাইলে জোবেদা রুবেয়া মহিলা কলেজে বিদায় ও দোয়া মাহফিল

বাসাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইলে সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আমিন শরিফ সুপন। এ সময়  উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভীনেরর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্ধোধক উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, উপজেলা সহকারী (ভূমি)আরিফুন্নাহার রিতা,  থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী মতিয়ার রহমান গাউছ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা রাজিক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু হানিফ মিয়া, টাঙ্গাইল জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল খানশুর, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জান মনির,সহ অন্যান্যরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মশিউর রহমান খান বিদ্যুত। আলোচনা শেষে পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে দোয়া করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular