নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের বাসাইল পৌরসভার বর্ণীকিশোরী এলাকায় বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে পানিতে ডুবে হোসেন মিয়া (৪) নামে এক শিশুর নিহত হয়েছে। নিহত শিশু ওই এলাকার আব্দুল মান্নান মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, শিশু হোসেন মিয়া বৃহস্পতিবার সকালে বাড়িতে খেলা করছিল। পরে দীর্ঘ সময় তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির এক পর্যায় বৃহস্পতিবার দুপুরের দিকে বাড়ির পাশের ডোবায় শিশুটিকে ভাসতে দেখা যায়। দ্রুত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেফালী খাতুন জানান, ‘হাসপাতালে আনার আগেই শিশুটির মৃ’ত্যু হয়েছে’।

