Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বাসাইলে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

বাসাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক বিশেষ প্রামান্য চিত্র প্রদর্শন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালীটি বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা পরিষদ মিলনায়তে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম কাউছার চৌধুরী, উপজেলা নাগরিক কমিটির সভাপতি আব্দুর রহিম আহমেদ, বাসাইল জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version