Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বাসাইলে মাস্ক ব্যবহার না করার দায়ে দুই কাউন্সিলরকে জরিমানা

বাসাইল  প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার না করার দায়ে দুই কাউন্সিলরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (০১ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর হোসেন বাসাইল বাজারে অভিযানে গিয়ে তাদেরকে ৪শ’ টাকা জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বাসাইল পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন ও ৯নং ওয়ার্ডের এরশাদ হোসেন। এছাড়াও আরও তিনজন পথচারীকে জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর হোসেন নিউজ টাঙ্গাইলকে বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনা সৃষ্টির লক্ষে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আজও অভিযান চালিয়েছি। এসময় মাস্ক ব্যবহার না করে দুই কাউন্সিলর স্টলে আড্ডা দিচ্ছিল। পরে দুই কাউন্সিলরসহ পাঁচজনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় মাস্কও বিতরণ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।’

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version