নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে শাওন হত্যার প্রতিবাদে টাঙ্গাইলের বাসাইলে যুবদলের শোক র্যালিতে পুলিশের বাধা দেয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (১০সেপ্টেম্বর) সকালে বাসাইল উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে শোক র্যালি বের করার চেস্টা করলে পুলিশ বাধা দেয়।পরে যুবদল নেতা কর্মীরা পুলিশি বাধার কারণে কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
এ সময় বক্তব্য দেন উপজেলা যুবদলের সভাপতি সাহানুর রহমান ভূইয়া জুয়েল, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক শাহ আলম ভূইয়া, পৌর যুবদলের সভাপতি বাবুল আহমেদ, সাবেক পৌর যুবদলের সদস্য সচিব রকি হায়দার সোহেলসহ উপজেলা সকল ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
শোক র্যালি থেকে বক্তারা নারায়ণগঞ্জে পুলিশের অন্যায়ভাবে গুলি বর্ষণে যুবদল নেতা শাওনকে হত্যা করায় তীব্র নিন্দা জানায়। এ হত্যার বিচার দাবি করেন তারা।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
