Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বাসাইলে সাপের কামড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

বাসাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে সাপের কামড়ে রুহান মিয়া (১৮) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে উপজেলার কাশিল মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য আব্দুল কদ্দুছ মিয়া এ তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহত রুহান ওই এলাকার আব্দুল করিম মিয়ার ছেলে। সে টাঙ্গাইলের সৃষ্টি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

জানা যায়, সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কলেজছাত্র রুহান পাশের গ্রাম নাকাছিমে টেটা দিয়ে মাছ ধরতে যায়। এসময় সড়কের পাশে তাকে সাপে কামড় দেয়। বিষয়টি স্থানীয়দের জানালে তারা রুহানকে দ্রুত তার বাড়িতে পৌঁছে দেয়। এরপর স্থানীয় কবিরাজ দিয়ে ঝাড়ফুঁক দেয়া হয়।

একপর্যায়ে রুহানের অবস্থা খারাপ হলে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করে। পরে মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version