Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বাসাইল ও সখীপুরে আজ বুধবার বিদ্যুৎ বন্ধ থাকবে

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল গ্রীড উপকেন্দ্র হতে আগত টাঙ্গাইল-বাসাইল-সখীপুর ৩৩০০০ ভোল্ডের হাই ভোল্ডেজ লাইনটি জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের জন্য আজ বুধবার (৩ জুলাই) সমগ্র বাসাইল ও সখীপুর উপজেলার কিছু অংশে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নির্ধারিত সময়ের পূর্বে কাজ শেষ হলে পূর্বেই বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে জানানো হয়।

বাসাইল জোনাল অফিসের ডিজিএম শওকত আলম এ তথ্যটি নিশ্চিত করে বলেন, নির্ধারিত সময়ের পূর্বে কাজ শেষ হলে পূর্বেই বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। বিষয়টি সকলকে অবহিত করার জন্য বিভিন্ন এলাকায় মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে।

সম্মানিত গ্রাহকগণের বিদ্যুৎ সুবিধা সাময়িকভাবে বন্ধ থাকবে বিধায় কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version