Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বাসাইল পৌরসভার ২৫ কোটি ৭৭ লাখ টাকার বাজেট ঘোষণা

মাসুদ রানাঃ নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের সংস্কারকে অগ্রাধিকার দিয়ে বাসাইল পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ২৫ কোটি ৭৭ লাখ ৩৮ হাজার ৯৯০ টাকা ৮২ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টা পৌরসভার সভাকক্ষে আয়োজিত উন্মুক্ত সুধী সমাবেশে বাজেট উপস্থাপন করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. ইকবাল হোসেন।

ঘোষিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৪ কোটি ৬৫ লাখ ২০ হাজার ৭৪৩ টাকা এবং উন্নয়ন আয় ধরা হয়েছে ২১ কোটি ১২ লাখ ১৮ হাজার ২৪৭ টাকা ৮২ পয়সা।

ব্যয়ের ক্ষেত্রে রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৬৩ লাখ ৫১ হাজার ৬৬০ টাকা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২১ কোটি ১২ লাখ ১৮ হাজার ২৪৭ টাকা ৮২ পয়সা। এতে রাজস্ব খাতে উদ্বৃত্ত নাই।

পৌরসভার প্রশাসক ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে স্থানীয় রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি নাগরিক ভোগান্তির বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন,,বাসাইল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শারলী আহমেদ, বাসাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির,উপজেলা বি এন পির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, পৌর বি এন পির সভাপতি আখতারুজ্জামান তুহিন, বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মোসলিম উদ্দিন আহমেদ্দ, বাসাইল পৌর নির্বাহী কর্মকর্তা আবদুল রাজ্জাক, বাসাইল প্রেসক্লাবে সভাপতি রুবেল মিয়া প্রমুখ

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version