Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বাসাইল স্টুডেন্ট এসোসিয়েশন অব ঢাকা’র নবীন বরণ ও সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: ঢাকাস্থ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের নবীনবরণ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ড. কেএম সাইফুল ইসলাম খানকে সংবর্ধনা দেয়া হয়েছে।  শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারাস অডিটরিয়ামে বাসাইল স্টুডেন্ট এসোসিয়েশন অব ঢাকা এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সংবর্ধিয় অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ড. কেএম সাইফুল ইসলাম খান প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফরাসি ভাষা ও সাহিত্য বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবদুস সবুর খান, বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম,চট্রগ্রামের আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ, স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি) সিনিয়র সহকারী  প্রধান (পরিকল্পনা-১) মুহাম্মদ আমিন শরীফ সুপন, কুমিল্লার চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)উম্মে নাঈমা ইসলাম, বাসাইল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকশন কর্মকর্তা শওকত ওসমান খানশুর সৌরভ, এবি ব্যাংক কর্পোরেট প্রিন্সিপাল অফিসার মো. সজীবুর রহমান খান, বাসােইল স্টুডেন্ট অব ঢাকা’র আহবায়ক সবুজ আহমেদ, সাবেক সভাপতি তায়েজুল তুহিন,সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম অনিক, বর্তমান সম্পাদক আশরাফুল ইসলাম সিয়াম, সহসভাপতি রিফাত হায়াত তপতী প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version