Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বাসাই‌লে ভূ‌মি বিষয়ক অবহিতকরণ সভা 

ছবি: প্রতিনিধি, বাসাইল।

মো. শরীফুজ্জামান, বাসাইল | ‘ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো টাঙ্গাই‌লের বাসাই‌লেও গেল ৬ জুন ভূমি সপ্তাহের কার্যক্রম শুরু হয়েছে। কার্যক্রম চলবে আগামীকাল ১০ জুন বৃহস্পতিবার
পর্যন্ত।
এরই কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৯ জুন)
দুপু‌রে উপ‌জেলার কাঞ্চনপুর ইউ‌নিয়‌ন ভূ‌মি অ‌ফি‌সে ভূ‌মি মা‌লিকদের নিয়ে ভূমি বিষয়ক এক অব‌হিতকরণ আলোচনা সভার আয়োজন করেন ইউনিয়ন ভূমি অফিস।
এসময় আ‌লোচনা সভায় বক্তব্য রাখেন- উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মনজুর হো‌‌সেন, সহকা‌রী ক‌মিশনার (ভূ‌মি) না‌হিয়ান নূ‌রেন, কাঞ্চনপুর ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান মামুনুর র‌শিদ প্রমূখ।
এ আলোচনা সভায় অংশ নেন- কাঞ্চনপুর ইউ‌নিয়ন ভূ‌মি অ‌ফিসের না‌য়েব র‌কি‌ দেব, অ‌‌ফিস সহকা‌রি শান্তসহ ইউ‌নিয়ন প‌রিষ‌দের আওতাধীন ভূ‌মি মা‌লিকরা।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version