Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বাড়ছে সাধারণ গ্রাহকদের বিদ্যুতের দাম

ব্যবসায়ী, বিশেষজ্ঞ ও সাধারণ মানুষের মতামত উপেক্ষা করে শেষ পর্যন্ত চলতি বছরের ডিসেম্বর মাস থেকেই সাধারণ গ্রাহকদের নতুন মূল্যহারে বিদ্যুতের বিল দিতে হবে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুতের মূল্যবৃদ্ধির আনুষ্ঠানিক ঘোষণা দেয়।

সাধারণ ভোক্তাদের ক্ষেত্রে প্রতি ইউনিট (এক কিলোওয়াট ঘণ্টা) বিদ্যুতের দাম বেড়েছে গড়ে ৩৫ পয়সা বা ৫ দশমিক ৩ শতাংশ। তবে পাইকারি ক্ষেত্রে দাম বাড়বে না।

দরিদ্র গ্রাহকদের (লাইফ লাইন) ক্ষেত্রে দাম বাড়বে। তবে এত দিন তাদের যে ন্যূনতম বিল (মিনিমাম চার্জ) দিতে হতো, সেটা আর থাকবে না। মিনিমাম চার্জ তুলে দেওয়ার ফলে ৩০ লাখ দরিদ্র গ্রাহক উপকৃত হবে। আর সাত লাখ লাইফ লাইন গ্রাহকদের ক্ষেত্রে বিদ্যুতের দাম কিছুটা বাড়বে।

পাইকারি ক্ষেত্রে দাম না বাড়ার কারণ, সরকার সেখানে ভর্তুকি দেবে। তাতে বছরে ৩৬০০ কোটি টাকা ভর্তুকি দিতে হবে। বিদ্যুতের উৎপাদন ব্যয়কে পাইকারি দাম হিসেবে ধরা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version