রেজাউল করিম খান রাজু,ঘাটাইল প্রতিনিধিঃ সমগ্র বাংলাদেশের ৪৫৫৩টি ইউপি চেয়ারম্যানের মধ্যে ২০১৬-১৭ অর্থ বছরে ৮টি বিভাগের কিছু সংখ্যক ইউনিয়ন পরিষদ লোকাল গর্ভণ্যন্স সার্পোট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) এ দক্ষতা ভিত্তিক অনুদানের জন্য মনোনীত হয়েছেন। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন ভূইয়া রিপন স্বাক্ষরিত স্মারক নং বিইউপিএফ/প্রশাসন/ ২০৫৫/২০১৮ এক পত্রে আজ ১৬ সেপ্টেম্বর ২০১৮ এ খবর জানানো হয়।
সূত্রে জানা যায়, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামে এ অসাধারণ কাজের স্বীকৃতি স্বরূপ এই অর্জন ইউনিয়ন পরিষদের অডিট রির্পোট, নিজস্ব উৎস হতে রাজস্ব বৃদ্ধি, হোল্ডিং ট্যাক্স, কর ও নিজস্ব আয়ের রেকর্ড, জনগণের সাথে তথ্য বিনিময়ের সুযোগ সৃষ্টিসহ বিভিন্ন মানদন্ডে সর্বোচ্চ স্কোরে টাঙ্গাইল জেলায় ঘাটাইল উপজেলায় ০৭ নং দিঘলকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান’ মো.নজরুল ইসলাম কে গোল্ড ম্যাডেল পদক আর ইউনিয়ন পরিষদ ফোরামের আজীবন সদস্য পদে নির্বাচিত করা হয়। এর আগে সামাজিক কর্মকান্ড ও উন্নয়নমূলক কাজের মূল্যায়ন হিসেবে ২০১৫-১৬ অর্থ বছরে জন্য টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয় মো.নজরুল ইসলাম।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
