Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বিএনপি একটি সন্ত্রাসী রাজনৈতিকদল …..ড. আব্দুর রাজ্জাক

News Tangail

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মোঃ আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, বিএনপি একটি সন্ত্রাসী রাজনৈতিকদল। তারা হত্যা সন্ত্রাসকে রাজনৈতিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। এক মাসের মধ্যেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা হবে। তখন বর্তমান সরকারই ক্ষমতায় থাকবে। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে।

তিনি আরো বলেন, একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জনপ্রিয়, সৎ, নিষ্ঠাবানদের দলীয় মনোনয়ন দেবে। মনোনয়ন দেয়ার ক্ষেত্রে কে বড় নেতা, কে ছোট নেতা সেটা দেখা হবে না। যাদের মনোনয়ন দিলে বিজয়ী হতে পারবে, আওয়ামী লীগ তাদেরই মনোনয়ন দেয়া হবে।

শনিবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুর রাজ্জাক বলেন, জনগণের আদালত বড় আদালত। সেই আদালত আগামী নির্বাচনে বিএনপিকে শিক্ষা দেবে। বিএনপির পায়ের নিচে মাটি নেই। নিজেদের কবর তারা নিজেরাই খনন করেছিল। যার কারনে তারেক জিয়া পালিয়ে আছে লন্ডনে। তিনি বলেন, বেগম খালেদা জিয়া বলেছিল, শেখ হাসিনা পালাবার পথ পাবে না। কিন্তু এখন দেখা যাচ্ছে, শেখ হাসিনা গণভবনেই রয়েছে আর খালেদা জিয়া এতিমদের টাকা চুরির দায়ে জেলহাজতে রয়েছে।

খাস কাকুয়া উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাত্তার আজাদের সভাপতিত্বে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের), সংসদ সদস্য মোঃ ছানোয়ার হোসেন ও মনোয়ারা বেগম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা ও পৌর মেয়র জামিলুর রহমান মিরন প্রমুখ।

জনসভার আগে আব্দুর রাজ্জাক কাকুয়া ইউনিয়নের নরসিংহপুরে ধলেশ্বরী নদীর উপর আব্দুল মান্নান সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন এবং কাকুয়া ইউনিয়নের একটি সড়কের উদ্বোধন করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version