Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না …..কাদের সিদ্দিকী

News Tangail

নিউজ ডেস্ক: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, সিলেট এসে মানুষের যে উচ্ছ্বাস দেখেছি তাতে আমার দৃঢ় বিশ্বাস জনতার বিজয় ঠেকিয়ে রাখা যাবেনা। ঐক্যফ্রন্টের নেতৃত্বে জনতার বিজয় সুনিশ্চিত।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বুধবার সন্ধ্যায় সিলেটের হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এই মন্তব্য করেন। এসময় তিনি আরও বলেন, ৩০০ আসনেই আমাদের একজন প্রার্থী। তিনি খালেদা জিয়া। ফলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সিলেটে আসতে তাদের বাধা দেয়া হয়েছে অভিযোগ করে কাদের সিদ্দিকী বলেন, আমাদের বিমান ছিল ২টায়। কিন্তু এসেছি বিকেল ৪টায়। আমাদের বিমান অহেতুল বিলম্ব করেছে। সরকারের দিক থেকে তা ঠিক হয়নি। আমাদের সহযোগিতা করা উচিত ছিল।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version