Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বিদায়ের আগে বাকি ম্যাচ দুইটা জিততে চান মাহমুদুল্লাহ

হারানোর আর কিছুই নেই খুলনা টাইটান্সের। আজ (শনিবার) সিলেট সিক্সার্সের বিপক্ষে ৫৮ রানে হেরে বিপিএলের চলতি আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে মাহমুদুল্লাহ রিয়াদদের।
১০ ম্যাচের মাত্র ২টিতে জয় নিয়ে তলানিতে থাকা খুলনার বাকি আছে আর দু’টি ম্যাচ। এবারের আসরকে হতাশার আখ্যা দিয়ে টাইটান্স দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, ‘এটি আমার এবং দলের জন্য একটি হতাশার সেশন ছিলো। কারণ আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারিনি। আমাদের এখনও দুটি ম্যাচ রয়েছে, আশা করি আমরা সেই ম্যাচগুলো জিততে পারবো। দল এবং ফ্র্যাঞ্চাইজির জন্য ভালো খেলতে পারবো আশা করি।’
সিলেটের বিপক্ষে ব্যাট হাতে ভালো করেছেন খুলনার জিম্বাবুইয়ান রিক্রুইট ব্র্যান্ডন টেইলর। অপরদিকে বোলিংয়ে উজ্জ্বল ছিলেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। ৪ ওভারে ৩০ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন তিনি। আর ২৩ বলে ৩৪ রানের একটি ইনিংস আসে টেইলরের ব্যাট থেকে।  ম্যাচ শেষে তাঁদের প্রশংসা করতেও ভোলেননি অধিনায়ক।
‘ব্র্যান্ডন অনেক ভালো ব্যাটিং করেছে। সে সুযোগগুলো কাজে লাগিয়েছে। বল হাতে আমাদের সবথেকে সেরা পারফর্মার ছিলো তাইজুল। সে উইকেট নিয়েছে ধারাবাহিকভাবে এবং আজকেও ৩টি নিয়েছে। তবে দিন শেষে আমরা অনেক বেশি রান দিয়েছি এবং এটাই চাপ সৃষ্টি করেছে।’
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version