Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বিধবা বৌদি পরকীয়া করছে! হাতুড়ির বাড়ি মেরে খুন করল দেওর

বৌদির পরকীয়া চলছে? সন্দেহের বশে মৃত দাদার স্ত্রীকে (Sister-in-law) খুন করে বসল ভাই। সোমবার তাকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (UP) খানপুর গ্রামে। মৃত মহিলার নাম টুইঙ্কল। তিন সন্তান রয়েছে তাঁর। ২০১৭ সালে খানপুরের গৌরবের সঙ্গে বিয়ে হয় টুইঙ্কলের। গত বছর একটি ট্রাক দুর্ঘটনায় গৌরবের মৃত্যু হয়েছে।

গৌরবের ভাই অভিষেক এই ঘটনার মূল অভিযুক্ত। তার বিরুদ্ধে বিধবা বৌদিকে খুনের অভিযোগ উঠেছে। জানা গেছে গত কয়েকদিন ধরে টুইঙ্কলকে ঘনঘন ফোনে কথা বলতে দেখছিল অভিষেক। তাতেই বৌদির চরিত্র নিয়ে সন্দিহান হয়ে ওঠে সে। পুলিশ জানিয়েছে কয়েকদিন ধরেই বৌদির উপর রাগে ফুঁসছিল অভিষেক। রবিবার রাতে সে দোতলায় বৌদির ঘরে ঢুকে পড়ে। তারপর হাতুড়ি দিয়ে বৌদির মাথায় বাড়ি মারে। টুইঙ্কলের শরীরের একাধিক অংশেও কাটাছেঁড়ার দাগ পাওয়া গেছে বলে পুলিশ সূত্রের খবর।

ঘাতক ওই হাতুড়িসহ অভিষেককে গ্রেফতার করেছে পুলিশ। মহিলার দেহ পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version